বাংলাদেশের সাধারণ মানুষের হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানানো এবং প্রতিকার নিশ্চিতকরণে পরামর্শ
Bolun উদ্যোগটি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, হাসপাতালসহ বিভিন্ন স্থানে হয়রানি, অনিয়ম ও দুর্ভোগের শিকার মানুষ যেন ভয় ছাড়াই নিজেদের অভিজ্ঞতা জানাতে পারেন, সেই সুযোগ তৈরি করা সত্যিই ভালো উদ্যোগ।
আমার পরামর্শ হলো, প্রতিটি অভিযোগ যথাযথভাবে যাচাই করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করা এবং সম্ভব হলে অভিযোগের অগ্রগতি ও সমাধানের অবস্থা জানার ব্যবস্থা রাখা। পাশাপাশি দুর্নীতি, ঘুষ, চিকিৎসায় অবহেলা, অতিরিক্ত টাকা আদায়, সেবায় অবহেলা ও সাধারণ মানুষের হয়রানির মতো বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা উচিত।
আশা করি, Bolun শুধু অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম হিসেবে নয়, বরং অন্যায় প্রতিরোধ, স্বচ্ছতা নিশ্চিত করা এবং মানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
Pending